ইংল্যান্ডের ২৬ সদস্যের দল থেকে বাদ পড়তে চলেছেন জেমস ম্যাডিসন
James Maddison is going to be left out of England's 26-member team
The Truth of Bengal: ব্রিটিশ মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জেমস ম্যাডিসন ইউরো ২০২৪-এর জন্য ইংল্যান্ডের ২৬ সদস্যের দল থেকে বাদ পড়বেন। টটেনহ্যাম অ্যাটাকিং মিডফিল্ডার গ্যারেথ সাউথগেটের ৩৩ সদস্যের প্রাথমিক দলের অংশ ছিল। কিন্তু জার্মানিতে টুর্নামেন্টের জন্য চূড়ান্ত স্কোয়াডে দল থেকে বাদ দেওয়া হবে। মাত্র এক সপ্তাহের মধ্যে ইউরো শুরু হতে চলেছে এবং ইউরোতে ইংল্যান্ড ফেভারিটদের মধ্যে রয়েছে।
সোমবার সেন্ট জেমস পার্কে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ৩-০ ব্যবধানে প্রীতি ম্যাচে ৬১তম মিনিটের বিকল্প হিসেবে ২৭ বছর বয়সী ম্যাডিসনকে নামানো হয়। কিন্তু ম্যাডিসন প্রিমিয়ার লিগে টটেনহ্যামের হয়ে মরশুমের শুরুর দিকে ভালো করলেও শেষের দিকে তাঁর ফর্মের মান নামতে থাকে, সে সাতজন খেলোয়াড়ের মধ্যে একজল যিনি সাউথগেটের চূড়ান্ত দলে থাকবে না। বাকিদের নাম এখনো জানা যায়নি।
ম্যাডিসন তার দেশের জন্য সাতটি ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডের আক্রমণে প্রচুর খেলোয়াড় থাকায় তিনি কঠোর প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে। শুক্রবার ওয়েম্বলিতে ইংল্যান্ড তাদের শেষ প্রি-টুর্নামেন্ট প্রীতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে। শনিবার সাউথগেটের চূড়ান্ত ২৬ জনের দল ঘোষণা করার কথা রয়েছে। ইউরোম চ্যাম্পিয়নশিপে স্লোভেনিয়া, ডেনমার্ক ও সার্বিয়ার সঙ্গে গ্রুপে রয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড তাদের ইউরো ২০২৪ অভিযান শুরু করবে ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে।






