খেলা

প্রকাশ্যে এল এমবাপের জার্সি নম্বর

Mbappe's jersey number revealed

The Truth Of Bengal : গত কয়েক মাস ধরে  খবরের শিরোনামে ছিল এমবাপে। তার দল বদল বারবার খবরের শিরোনামে এসেছে। এবার তিনি সরাসরি দল বদল করেছেন পিএসজি থেকে গিয়েছেন রিয়াল মাদ্রিদে। কিন্তু প্রশ্ন হচ্ছে রিয়াল মাদ্রিদের জার্সিতে তাকে কবে থেকে দেখা যাবে এবং কত নাম্বার জার্সি তিনি পড়বেন। সোমবার রাতে যোগ দেবার পর থেকে এই প্রশ্নই পাক খাচ্ছে গোটা বিশ্বের নানান প্রান্তে থাকা এমবাপের সমর্থকদের মনে।  অবশেষে জানা  গিয়েছে রিয়াল মাদ্রিদের হয়ে ৯ নম্বর জার্সি পরবেন এমবাপে।  যদিও এর আগে  পিএসজির হয়ে তিনি ১০ নম্বর জার্সি পরেছিলেন।

এর আগে আগে এই জার্সি পরতেন করিম বেঞ্জেমা। পিএসজির হয়ে এমবাপে ৬৫৫ কোটি টাকার বেতন পেলেও , এবার রিয়ালে এসে তিনি ১৩৬ কোটি টাকা বেতন পাবেন।  এর আগে এমবাপে  ২০১৭ সালে মোনাকো ছেড়ে পিএসজিতে নাম এসেছিলেন। সাত বছর ধরে পিএসজির হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন তিনি। মাঝে এমবাপে- মেসি- নেইমারের অনবদ্য জুটি একের পর এক ম্যাচ জিতিয়েছে। মেসি নেইমার পিএসজি ছেড়েছে। থেকে গিয়েছিলেন এমবাপে।

অবশেষে তিনি এবার সব জল্পনার অবসান ঘটিয়ে দল ছাড়লেন এমবাপে। মেসি নেইমার পিএসজি ছাড়ার পর একের পর এক ম্যাচে গোল করে দলকে জিতিয়ে ছেন এমবাপে। অবশেষে ছেড়েছেন পিএসজি। গিয়েছেন রিয়ালে ।

Related Articles