খেলা

পহেলগাঁওয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবারের ম্যাচে বেশ কিছু সিদ্ধান্ত বোর্ডের

The board made several decisions in Wednesday's match to pay tribute to the victims of Pahalgaon

Truth Of Bengal: মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলওগাঁয়ে নারকীয় জঙ্গী হামলার ঘটনা ঘটে। সেই হামলায় বহু পর্যটকের প্রাণহানি ঘটেছে। জঙ্গীদের নারকীয় হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। যার জেরে বুধবার আইপিএল-এ সানরাইজার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তারা।

(১) বুধবারের ম্যাচে সানরাইজার্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা হাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। তবে শুধু ক্রিকেটাররাই নন, কালো আর্মব্যান্ড থাকবে আম্পায়ারদের হাতেও। এমনকি নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(২) বুধবার হায়দাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল-র ম্যাচে থাকছে না কোনও চিয়ার লিডার। সাধারণত আইপিএল-র প্রতিটি ম্যাচে ব্যাটাররা ছয় বা চার মারলে মাঠের বাইরে উচ্ছ্বাসে ফেটে পড়েন চিয়ার লিডার-রা। কিন্তু মঙ্গলবার পহেলগাঁওয়ের জঙ্গী হামলার ঘটনার জেরেই বুধবার ম্যাচে চিয়ার লিডারদের না রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

(৩) আইপিএল-র প্রতিটি ম্যাচে বাজি ও আলোর প্রদর্শনী থাকে। কিন্তু বুধবার সেটাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অর্থ্যাৎ বুধবারের ম্যাচে যাতে কোনওরকম আনন্দের বহিঃপ্রকাশ না ঘটে তার জন্যই এমন সিদ্ধান্ত বোর্ডের।

Related Articles