দেশ

বিরাট চমক! এক ফ্লাইটে নীতীশকে দিল্লি নিয়ে গেলেন তেজস্বী

Nitish traveled to Delhi on a flight with Tejashwi

The Truth of Bengal: লোকসভা ভোটের ফল বেরোতেই দিল্লিতে রাজনৈতিক তত্পরতা তুঙ্গে।একদিকে,বিজেপি শরিক নির্ভর হয়ে পড়ায় এনডিএ-র বৈঠকে জোর দেন মোদি –শাহরা।এর মাঝেই বিরোধীরাও বিকল্প সরকার গঠনের কাজে এগিয়ে এসেছে।অবিজেপি দলগুলো বুধবারই দিল্লিতে বৈঠকে বসেছেন।তাঁদের কাজে অগ্রাধিকার হচ্ছে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখা।

এই অবস্থায় বিহারের জেডিইউ নেতা নীতীশ কুমার আরজেডির নেতা তেজস্বী যাদবের সঙ্গে এক ফ্লাইটে দিল্লি যাত্রায় সামিল হওয়ায় জল্পনা বেড়েছে।প্রশ্ন উঠছে,তাহলে কী বিজেপিকে ছেড়ে এবার বিরোধী শিবিরে সামিল হচ্ছেন নীতীশ কুমার ? ক্ষমতার পাশা কী ওল্টাতে চলেছে ? বিজেপির একচ্ছত্র ক্ষমতার রথ থমকে যেতেই দিল্লিতেও বিকল্প সরকারের সম্ভাবনা জোরদার হয়েছে।এই অবস্থায় ভোটের আগে তেজস্বী যাদব।

Related Articles