খেলা

বুমরার ইয়র্কারের রহস্য কি?

What is the secret of Bumrah's yorker?

The Truth Of Bengal : ‘বুম বুম’ বুমরা এই নামটাই অনেক ব্যাটসম্যানদের কাছেই অন্যতম ভয়ের কারণ। পিঠের চোটের কারনে অনেক দিন মাঠের বাইরে কাটাতে হয় বুমরাকে। নিউজিল্যান্ডে সফল অস্ত্রোপচারের পর সফলভাবে প্রত্যাবর্তন করতে সক্ষম হয়েছেন। আইসিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে বুমরা জানিয়েছেন, তিনি খেলাটা উপভোগ করছেন, যে ঘটনার উপর তার কোন নিয়ন্ত্রণ নেই, সেটা নিয়ে তিনি বেশি ভাবেন না। ৩০ বছর বয়সী এই তারকা পেসার বলেন, ”চোট আঘাত থেকে সেরে মাঠে ফেরার পরে আমি খেলাটাকে যতটা বেশি সম্ভব উপভোগ করছি।” বুমরা আরো বলেছেন,” এসব জিনিস আমার ফেরার একটা প্রক্রিয়া। এটা বুঝতে পেরেই খেলতে নেমেছি। কারণ আমি খেলাটাকে ভালোবাসি। ম্যাচের ফলাফল কি হবে তা আমি ভাবি নি। এটাই নিজের উপর থেকে চাপ কমিয়ে দিয়েছে এবং খেলা উপভোগ করতে সাহায্য করেছে। যে জিনিসগুলো আমি নিয়ন্ত্রণ করতে পারব না সেদিকে মনোযোগ দেওয়ার দরকার নেই।”

বুমরা বিখ্যাত ডেথ ওভারে ইয়র্কার বলের জন্য। তাকে যখন এই ইয়র্কার নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, “যখন আমি খেলা দেখতাম তখন আমার মনে হতো উইকেট নেওয়ার একমাত্র উপায় হল ইওর্কার। আমি ফাস্ট বোলিং এর ভক্ত ছিলাম। টেলিভিশনে ফার্স্ট বোলারদের দেখে মুগ্ধ হয়ে যেতাম। আমি সেরকমই কিছু করার চেষ্টা করতাম। প্রতিনিয়ত অনুশীলন চালিয়ে যাওয়ার কারণেই আমি ইওর কার ভালোভাবে রপ্ত করতে পেরেছি’’।

Related Articles