
The Truth Of Bengal : আবারো ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃতের পরিবার সহ গোটা এলাকায়।
জানা যায়, পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা। মৃত পরিযায়ী শ্রমিকের নাম উত্তম রবি দাস। বাড়ি মালদা জেলার অন্তর্গত রতুয়া ২ নম্বর ব্লকের পুখুরিয়া অঞ্চলের নূরদ্দিপুরে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, প্রায় দেড় মাস আগে উত্তম রবিদাস পাটনায় কাজে যায়। ইলেকট্রিকের কাজে গত তিনদিন আগে সেখানে ইলেকট্রিকের কারেন্ট লেগে পল থেকে ছিটকে পড়ে তারপরে তার মৃত্যু হয়। তবে আজ তার দেহ তার বাড়িতে নিয়ে আসা হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ গোটা এলাকায়।






