কলকাতা
Trending

Narendra Modi Road Show: স্বামী বিবেকানন্দের প্রসাদী ধুতি পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী, বললেন “এটা আমার কাছে চিরস্থায়ী প্রসাদ”

Narendra Modi Road Show: After getting the Dhoti of Swami Vivekananda, PM Modi said "It is an everlasting gift (Prasad) to me."

The Truth Of Bengal, রাহুল চট্টোপাধ্যায়, কলকাতা: মঙ্গলবার কলকাতা উত্তরের বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শোতে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কর্মসূচির আগে বাগবাজারে সারদা মায়ের বাড়িতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সারদা মায়ের ঘর এ গিয়ে এবং শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দর ছবিতেও অর্ঘ্য দেন। তারপর মাটিতে বসে জপ, ধ্যান করেন। তাকে রামকৃষ্ণ মঠ, বাগবাজারের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ সহ অন্যান্য মহারাজরা স্বাগত জানান।

রামকৃষ্ণ মঠ, বাগবাজার। সারদা মায়ের বাড়ির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মায়ের প্রসাদী শাল, ধুতি, চাদর, বই, সারদা মায়ের ফটো ও নির্মাল্য তুলে দেওয়া হয়।

তারপর শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের নেতাজির মূর্তি তে শ্রদ্ধা জানিয়ে বিধান সরণি ধরে স্বামী বিবেকানন্দের পৈত্রিক ভিটা পর্যন্ত তার রোড শো চলে।

রোড শো শেষে স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটাতে প্রধানমন্ত্রী পৌঁছলে তিনি প্রথমে বাড়ির সামনে স্বামী বিবেকানন্দের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বোধোসরানন্দ, স্বামীজীর পৈত্রিক ভিটের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ। তারপরে স্বামী বিবেকানন্দের বাড়ির ভেতরে প্রধানমন্ত্রীকে নিয়ে যান মহারাজরা। স্বামী বিবেকানন্দের ছবি ও শিবলিঙ্গের প্রতি পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। স্বামীজীর স্মৃতি বিজড়িত বাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রীকে স্বামীজীর বাড়ির পক্ষ থেকে স্বামীজীর প্রসাদী শাল, স্বামী বিবেকানন্দ বিষয়ক বই, স্বামী বিবেকানন্দের একটি ছবি এবং জয়রামবাটিতে মা সারদা দেবীর ছবি তুলে দেওয়া হয়। স্বামী বিবেকানন্দের প্রসাদী ধুতি পেয়ে প্রধানমন্ত্রী আপ্লুত হয়ে বলেন,”এটা আমার কাছে চিরস্থায়ী প্রসাদ হিসেবে থেকে যাবে”।

Related Articles