house collapse: ক্যানিংয়ে নির্মীয়মান বাড়ি ভেঙে বিপত্তি, জখম সাত
house collapse: House under construction collapses in Canning, seven injured

The Truth Of Bengal: ক্যানিংয়ে ভাঙলো দোতলা বাড়ি। নির্মীয়মান বাড়ি ভেঙেই বিপত্তি। ঘটনায় জখম সাতজন। যার মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ক্যানিং হাসপাতাল থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাদের। ক্যানিং পুরনো বিডিও অফিসের কাছে রাস্তার পাশে একটি দোতলা বাড়ির নির্মাণ কাজ চলছিল হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই বাড়ি।
রাস্তার পথচারী ও গাড়ি চালকরা আহত হয়। ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিশ ও উদ্ধারকারী দল। বেআইনি নির্মাণ হচ্ছিল বলে দাবি তৃণমূল বিধায়কের। বাম আমলে তৈরি হয় ওই নির্মাণ যার জেরে এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ক্যানিং বারুইপুর রোডের যান চলাচল। প্রসঙ্গত গত দু মাস আগে মেটিয়াবুরুজে ভেঙে পড়ে এক নির্মীয়মান বহুতল।
চাপা পড়ে মৃত্যু হয় অনেকের। ওই ঘটনার পরই নড়েচড়ে বসে প্রশাসন বেআইনি নির্মাণ নিয়ে করা বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়। সেই ঘটনার রেস কাটতে না কাটতে আবারো ক্যানিংয়ে নির্মীয়মান বাড়ি ভেঙে বিপত্তিতে এলাকায় চাঞ্চল্য।






