খেলা
Trending

চোটের কবলে নীরজ, অস্ট্রাভা গোল্ডেন স্পাইকে থাকছে না নীরজ!

Neeraj due to injury,Neeraj is not staying in Ostrava Golden Spike!

The Truth Of Bengal: দেশের মাটিতে তিন বছর পর হ্ওয়া ফেডারেশন কাপে ফের তিনিই চ্যাম্পিয়ন‌ হয়েছিলেন । তিনি নীরজ চোপড়া । একের পর এক প্রতিযোগীতায় অংশ নিয়ে নিজেকে প্রমাণ করেছেন । ফের ফেডারেশন কাপে অংশ নিয়ে প্রমাণ করেছেন নীরজ । সেই নীরজ এবার চোটের কবলে । ৬৩ তম অস্ট্রাভা গোল্ডেন স্পাইক ২০২৪ অ্যাথলেটিক্স মিটে অংশ নিতে পারবেননা তিনি । কারণ চোট পেয়েছেন প্রাকটিস করতে গিয়ে ।

এই ইভেন্টটি ২৮ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । অস্ট্রাভা গোল্ডেন স্পাইটে অংশগ্রহণ করতে না পারলেও নির্বাচকরা নজরে রয়েছে জুলাই মাসে অনুষ্ঠিত হওয়া প্যারিস অলিম্পিক সেখানে তিনি অংশগ্রহণ করবেন বলেই জানা গিয়েছে।নীরজের এখন একমাত্র লক্ষ্য তিনি চোট সারিয়ে প্যারিস অলিম্পিক্সে নামতে চাইছেন । আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে , প্রশিক্ষণের সময় পেশিতে চোট পান ।

সে কারণেই তিনি অংশগ্রহণ করতে পারবেন না। ১৮ জুন ফিনল্যান্ডের পাওও নুরমি গেমসে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন নীরজ । সেই সম্ভাবনা রয়েছে ।নীরজ এখন ৯০ মিটার পর্যন্ত জ্যাভলিন ছোঁড়ার যে স্বপ্ন সে স্বপ্ন দেখছেন তার মাঝেই চোটের সমস্যা। তারা এখন একটাই লক্ষ্য প্যারিস অলিম্পিক্সের আগে সুস্থ হয়ে ফেরা।

Related Articles