বাংলাদেশের MP খুনে ‘রহস্যময়ী’ শ্রীলাশ্রী মজুমদারের খোঁজে তল্লাশি, আটক ক্যাব চালক, পরতে পরতে রহস্য
Search for 'mysterious' Srilashree Majumdar in Bangladesh MP murder, cab driver arrested

The Truth Of Bengal : চিকিৎসা করাতে এসে কলকাতায় খুন হন বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ার-উল-আজিজ। খুনের ঘটনার তদন্তে নেমে উঠে আসছে নতুন নতুন তথ্য। এখনের ঘটনার তদন্ত করছে সিআইডি। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কলকাতা নিউ টাউন থানার পুলিশ বাংলাদেশের পুলিশ আধিকারিকদের সঙ্গে এই খুনের ঘটনা নিয়ে ভিডিও কনফারেন্স করেন। খুনের তদন্ত নেমে উঠে এসেছে একাধিক তথ্য। এখনের পেছনে রয়েছে পরতে পরতে রহস্য। গত ১৩ মে নিউটাউনের ফ্ল্যাটে খুন হন বাংলাদেশের সাংসদ। খুনের ঘটনায় কমপক্ষে ছয় জন যুক্ত থাকার তথ্য মিলেছে। সরাসরি খুনের ঘটনার সঙ্গে যুক্ত ছিল তিন দুষ্কৃতী, দেহ সরাতে আরও তিন জনকে কাজে লাগায়। বাংলাদেশের এই এমপি তথা ব্যবসায়ীকে খুনের পিছনে মোটা টাকার সুপারি দেওয়া হয়। শ্বাসরোধ করে প্রথমে খুন করা হয়, পরে দেহ টুকরো টুকরো করে তা ফ্রিজে রেখে দেওয়া হয়। দেহের টুকরো টুকরো খন্ডাংশ তিনদিন ধরে প্লাস্টিকে করে অন্যত্র সরিয়ে ফেলা হয়।
এই খুনের ঘটনার তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ অনেকটাই কার্যকরী ভূমিকা নিয়েছে। বাংলাদেশ থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। সিসি ক্যামেরার ফুটেছে এদের দুজনে ছবি ধরা পড়ে। সরাসরি খুনের ঘটনায় তারা জড়িত বলে পুলিশ সূত্রে খবর। খুনের পর পরই তারা বাংলাদেশে পালিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে এক এক কাপ চালককে আটক করেছে পুলিশ। বাংলাদেশের এমপি আনোয়ার- উল-আজিম এর সঙ্গে এক ‘রহস্যময়ী’ মহিলা ছিলেন। খুনের ঘটনার পর ওই অ্যাপ ক্যাব চড়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই মহিলা। সঙ্গে আরও এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ‘রহস্যময়ী’ ওই মহিলার নাম শ্রীলাশ্রী মজুমদার। পুলিশের প্রাথমিক ধারণা ঘটনার পর নেপালে পালিয়ে গিয়েছেন ওই ‘রহস্যময়ী’ নারী। তার খোঁজে চলছে তল্লাশি। ক্যাব চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চলে রাতভর। ওই ক্যাব তারা কোথা থেকে ভাড়া করেছিল বা কোথায় ক্যাবে চড়ে গিয়েছিল এই ধরনের নানান তথ্য জিজ্ঞাসাবাদে উঠে এসেছে বলে খবর।
ঝিনাইদহ-৪ এর সাংসদ আনোয়ার-উল-আজিম খুনের পিছনে শুধুই কী ব্যবসায়িক শত্রুতা? নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক কারণও? সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। একটা সময় আনোয়ার- উল- আজিম আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল এমন তথ্য উঠে এসেছে। মাদক পাচার থেকে সোনা পাচার এমন অনেক অপরাধ জগতের সঙ্গে তার যোগ ছিল। সেসব বিষয়গুলিও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।






