দেশ

Modi Nomination : মনোনয়নে দিদির নীল সাদাতেই ভরসা মোদির, চর্চায় নেটিজেনরা

The color of Prime Minister Narendra Modi's clothes has a touch of Trinamool

The Truth Of Bengal : ২৪ এর লোকসভা নির্বাচনী প্রচারে রাজ্যে চলছে আক্রমণ পাল্টা আক্রমণ। নীল সাদা বনাম গেরুয়ার লড়াই। নীল সাদা নিয়ে গেরুয়া শিবিরের আক্রমণ অব্যাহত। যখন বাংলায় এই লড়াই তখন কলকাতা থেকে ৬৮০ কিলোমিটার দূরে বারানসীতে সেই নীল সাদার ওপর আস্থা রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোশাকের রঙে তৃণমূলি ছোঁয়া! মনোনয়ন জমা দেওয়ার সময় এদিন প্রধানমন্ত্রীকে নীল-সাদা রঙের কম্বিনেশনে পোশাক পরতে দেখা যায়। যে নীল-সাদাকে একটা সময় তৃণমূলের রং বলে কত কটাক্ষ করেছেন বিজেপি নেতারা। এদিন মোদির পোশাকে সেই নীল-সাদা রং থাকায় চর্চা শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

মঙ্গলবার সকাল থেকে প্রধানমন্ত্রীর মনোনয়ন জমার দিকে নজর ছিল গোটা দেশের। বেলা ১১টা ৪০ নাগাদ বারাণসীর জেলাশাসকের দফতরে পৌঁছে যান তিনি। সেখানেই নিয়ম মেনে মনোনয়ন পেশ করেন। এদিন প্রধানমন্ত্রীর পরনে ছিল সাদা চুড়িদার-কুর্তা ও নীল রঙের মোদি জ্যাকেট।

মোদির এই পোশাকের এই রং বিশেষ নজর কাড়ে। বিশেষত নীল-সাদা রঙের কম্বিনেশন। সবাই জানে নীল-সাদা রং মানে বাংলার তৃণমূল সরকারের রং। যা নিয়ে বিজেপি নেতারা মাঝে মাঝে কটাক্ষ করেন। এদিন মোদির পোশাকের রঙে সেই তৃণমূলি ছোঁয়া নিয়ে চলছে চর্চা। তবে কি বাংলার তৃণমূল সরকারের পছন্দের নীল-সাদা রং এবার তা হলে মোদির পছন্দ হয়ে উঠল?

নীল সাদা রঙকে শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই শুভ লক্ষণের কথা মাথায় রেখে জ্যোতিষীর পরামর্শ মত মনোনয়ন পত্র জমা দেওয়ার শুভক্ষণে বেঁছে নেন এই নীল সাদা পোশাক। আর সেই নীল সাদা নিয়েই এখন মজেছেন নেটিজেনরা।

ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন সরকারি ভবন থেকে শুরু করে ব্রিজ, রাস্তাঘাট নীল-সাদা রঙে মুড়ে ফেলার সিদ্ধান্ত নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পরবর্তীকালে নীল-সাদা রঙকে ‘স্টেট কালার’ হিসেবে ঘোষণা করে রাজ্য সরকার। তারপর থেকে রাজ্যের বিভিন্ন অংশে রাস্তা, ফ্লাইওভার, স্কুল ভবন থেকে শুরু করে সর্বত্রই নীল-সাদা রঙের ব্যবহার বাড়ে।

রাজ্য সরকার নীল-সাদা রংকে বিশেষ ভাবে প্রোমোট করায় বিজেপি সহ বিরোধীরা কটাক্ষ, বিদ্রূপ করতে থাকে। রাজ্যের সেই বিজেপি নেতারা এবার কি বলেবেন? বাংলার তৃণমূল সরকারের পছন্দের নীল-সাদা হয়ে উঠল প্রধানমন্ত্রীর পছন্দের রং। সাধারণত নীল-সাদা কম্বিনেশনের পোশাক এর আগে পরতে দেখা যায়নি মোদিকে। এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় সেই নীল-সাদা রঙের পোশাকে দেখা গেল প্রধানমন্ত্রীকে। যা নিয়ে চর্চা অব্যাহত।

Related Articles