রাজ্যের খবর

চতুর্থ দফায় আট কেন্দ্রে ভোট, চূড়ান্ত ব্যস্ততা DCRC সেন্টারগুলিতে

Polling in eight centers in fourth phase, final engagement in DCRC centres

The Truth of Bengal: রাজ্যের ৮ কেন্দ্রে ভোট সোমবার। চতুর্থ দফায় ভোট নেওয়া হবে কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর ও আসানসোল কেন্দ্রে। আগের দিন চূড়ান্ত প্রস্তুতি দেখা গেল এই সব কেন্দ্রের ডিসিআরসি সেন্টারে। কড়া নিরাপত্তার মধ্যে ভোট কর্মীরা এসে বুঝে নেন ইভিএম-সহ ভোটের সরঞ্জাম। বেলা বাড়ার দিকে ভোট কর্মীরা রওনা দেন ভোট কেন্দ্রের দিকে। চতুর্থ দফায় সোমবার ১৩ মে রাজ্যের আট কেন্দ্রে হতে চলেছে লোকসভা ভোট। ভোট নেওয়া হবে কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর ও আসানসোল কেন্দ্রে। ভোটের আগেরদিন চূড়ান্ত প্রস্তুতি দেখা গেল আট কেন্দ্রে ডিসিআরসি সেন্টারে। বীরভূম জেলায় দুটি লোকসভা কেন্দ্রে এই দফায় ভোট হতে চলেছে। বীরভূম লোকসভার জন্য দুটি ডিসিআরসি কেন্দ্র করা হয়েছে। একটি রামপুরহাট কলেজ অন্যটি সিউড়ির রামকৃষ্ণ শিল্প বিদ্যাপঠে। এখান থেকে ভোট কর্মীরা ইভিএম এবং ভোটের ব্যবহৃত আনুষাঙ্গিক জিনিসপত্র নিয়ে ভোটকেন্দ্রের দিকে রওনা দেন। এই বীরভূম লোকসভা কেন্দ্রে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৯৪৩ এবং স্পর্শকাতর বুথের সংখ্যা ৪০৭টি। নির্বাচনের দিন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বীরভূমের ওপর বিশেষ নজর রেখেছে কমিশন ৷

আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য ডিসিআরসি কেন্দ্র করা হয়েছে আসানসোল পলিটেকনিক্যাল কলেজে। এখান থেকে সমস্ত সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রের দিকে রওনা দিতে থাকেন ভোট কর্মীরা। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জন্য ডিসিআরসি সেন্টার করা হয়েছে UIT কলেজে। সেখানে এদিন দেখা গেল চূড়ান্ত প্রস্তুতি।

বর্ধমান পূর্বের জন্য ডিসিআরসি সেন্টার করা হয়েছে কালনা কিসান মান্ডিতে। এদিন সেই পরিদর্শন কররে দেখা গেল কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের জেনারেল অবজারভার কেভিএস চৌধুরিকে। রবিবার সকাল থেকেই এই ডিসিআরসি সেন্টার আসতে থাকেন ভোট কর্মীরা। সমস্ত জিনিস বুঝে নিয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁরা রওনা দেন ভোট কেন্দ্রের উদ্দেশে। পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।

রানাঘাট লোকসভা কেন্দ্রের ডিসিআরসি থেকে ভোটের যাবতীয় সরঞ্জাম নিতে উপস্থিত হতে দেখা গেল ভোট কর্মীদের। রবিবার সকালে চূড়ান্ত নিরাপত্তার মধ্যে ভোটকর্মীরা বুঝে নিতে থাকেন ইভিএম-সহ ভোটগ্রহণের যাবতীয় সরঞ্জাম। নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেও সকাল থেকে চলছে একই প্রস্তুতি।

Related Articles