IPL 2024খেলা

আইপিএলে বদলের সম্ভাবনা ! থাকবে না ইম্প্যাক্ট প্লেয়ার

The possibility of change in IPL! There will be no impact players

The Truth Of Bengal : আইপিএল এখন মাঝ পথে এদিকে সামনের বছরের আইপিএল নিয়ে নানান রকম ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে। যার মধ্যে এবার ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে চলছে ভাবনা।

আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে নানান রকম আলোচনা সমালোচনার ঝড় বিভিন্ন সময় বয়ে চলে সোশ্যাল মিডিয়াতে। এই ইম্প্যাক্ট প্লেয়ারের বিষয়টাতে একদম খুশি নন ভারত অধিনায়ক রোহিত শর্মা। জয় শাহ জানিয়েছেন আগামী দিনে এই ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে কিনা তা নিয়ে আলোচনা হবে। ইমপ্যাক্ট প্লেয়ার তুলে দেওয়ার সম্ভাবনা বেশি বলেই জয় শাহর কথাতে উঠে এসেছে। শুধুমাত্র আইপিএল নয় তার পাশাপাশি সৈয়দ মুস্তাক আলিতে ইমপ্যাক্ট প্লেয়ারএর নিয়ম রয়েছে, যা বলেছেন সম্প্রচারকারী সংস্থা ফ্রাঞ্চাইজি গুলোর সঙ্গে আলোচনা করা হবে এই বিষয়টা নিয়েই । ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটি আইপিএলের ক্ষেত্রে একেবারে পাকাপাকি নয় বলে জানিয়েছেন জয় শা ।

পরীক্ষামূলকভাবে ইমপ্যাক্ট প্লেয়ার এর নিয়ম চালু করা হয়েছিল, দ্রুত সেই নিয়মগুলো নিয়ে বোর্ডে বৈঠক হবে বলেই জানা গিয়েছে। ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে নানান সময়ে ক্রিকেটাররা নানান রকম মন্তব্য করে থাকেন এর আগে রোহিত শর্মা যেমন বলেছিলেন তার ইম্প্যাক্ট প্লেয়ার বিষয়টা একদম ভালো লাগেনা। দর্শকদের জন্য খুব একটা উপভোগ হচ্ছে না বিষয়টা। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা এ বিষয়ে আগেই জানিয়েছিলেন , এভাবে আইপিএল কে জনপ্রিয় করে তুলতে গিয়ে দেশের ক্ষতি করছে বোর্ড। ২০২৫ সালে এই ইমপ্যাক্ট প্লেয়ার কতটা ইম্প্যাক্ট ফেলবে সেদিকে নজর রাখবে সকলে ।

 

 

Related Articles