রাজ্যের খবর

নির্বাচনের পর তৃণমূল নেতাদের বাড়ি ছাড়া করার হুঁশিয়ারি ওন্দার বিধায়কের!

After the election Trinamool leaders warned to leave the house of the MLA!

The Truth Of Bengal : নির্বাচনের পর তৃণমূল নেতাদের বাড়ি ছাড়া করার হুঁশিয়ারি ওন্দার বিধায়কের। ২৪ এর নির্বাচনের পর তৃণমূল জেলা যুব সভাপতি এবং ব্লক সভাপতিকে বাড়িছাড়া করার হুঁশিয়ারি পাশাপাশি পুলিশ কেও এক হাত নিলেন ওন্দার বিধায়ক। বিধায়ককে পাল্টা হুশিয়ারি যুব সভাপতির।

বাঁকুড়ার পাত্রসায়ের এ বিজেপির পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সেই জনসভায় উপস্থিত হয়েছিলেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অমরনাথ শাখা। মঞ্চে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর উপস্থিতিতে ওন্দার বিধায়ক অমরনাথ শাখা বিতর্কিত মন্তব্য করে বসলেন হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত ওরফে গোপে দত্তকে।

এছাড়াও পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রভাত মুখার্জি ওরফে বুলে মুখার্জিকে। প্রকাশ্য মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ওন্দার বিধায়ক কর্মীদের উদ্দেশ্যে বলেন ২০২৪ সালের পর গোপী দত্ত এবং বুলে মুখার্জিকে পাত্রসায়েরে পাওয়া যাবে না আমরা এটা দেখতে চাই তাদেরকে আমরা ঘরছাড়া করবোই করবো, কারোর বাবার ক্ষমতা নেই পুলিশ প্রশাসনের ক্ষমতা নেই যে তাদেরকে আটকায়। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন আপনারা মমতা বেগমের চামচাগিরি করে কতদিন বাঁচবেন। এমনকি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও ওন্দার বিধায়ক তৃণমূল যুব সভাপতি এর উদ্দেশ্যে বলেন এটাকে তো এখনই মনে করলে এখনই গোপে দত্তকে বাড়িছাড়া করতে পারি, আমার কর্মী গুলো যদি ঠিক থাকে।

Related Articles