দেশ

কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানি শেষ,বৃহস্পতিবার হতে পারে পরবর্তী শুনানি

Kejriwal is not a common criminal, why this kind of comment of Supreme Court judges

The Truth of Bengal: গত ২১মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।বেআইনি আবগারি মামলায় তাঁকে ইডি গ্রেফতার করে।সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে যান অরবিন্দ কেজরিওয়াল।এবিষয়ে মঙ্গলবার শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খন্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চে শুনানি হয়।মঙ্গলবার ইডি ও কেজরিওয়ালের আইনজীবীদের বক্তব্য শোনার পর শুনানি প্রক্রিয়া শেষ হয়।ইডির তরফে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করা হয়।এদিকে, এই মামলার শুনানিতে ইডিকে কড়া বার্তা দেয় সর্বোচ্চ আদালত।

আদালতের বিচারপতিরা তাঁদের পর্যবেক্ষণে জানান, কারও জীবনের অধিকার থেকে আপনারা বঞ্চিত করতে পারেন না।কেজরিওয়াল কোনও  সাধারণ অপরাধী নন,তিনি একজন মুখ্যমন্ত্রী।মূলতঃ কেজরিওয়ালের তরফে আইনজীবী  অভিষেক মনু সিংভি  সওয়াল করেন,২৫মে দিল্লিতে নির্বাচন।সেই নির্বাচনের প্রচারে  যাতে আম আদমি পার্টির শীর্ষ নেতা অংশ নিতে পারেন সেজন্য অন্তর্বর্তিকালীন  জামিনের আবেদন করা হয়।

বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানান, তারা দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তিকালীন জামিনের আবেদন শুনবে। কারণ কেজরীওয়াল এক জন জনপ্রতিনিধি।নির্বাচনে প্রচারের প্রয়োজন রয়েছে। এদিন আদালতে বড়সড় প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় এজেন্সি।কেন পুরনো ২বছরের মামলায় এখন দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হল।২বছর ধরে ইডি কী করছিল ? একইসঙ্গে আদালত জানায়, জামিন পেলে মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকতে পারবেন না,  কেজরিওয়াল।তাঁর মুক্তি নিয়ে এই  বার্তা দিয়েছে শীর্ষ আদালত।

Related Articles