রাজ্যের খবর
আরামবাগে জোর কদমে শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি পর্ব
The preparations for Mamata Banerjee's meeting have begun in earnest at Arambagh

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী : আরামবাগ : লোকসভা নির্বাচন চলছে। রাজ্যে তৃতীয় দফার ভোট গ্রহণ মালদা, মুর্শিদাবাদে। কলকাতা ও শহরতলিতে ভোটের প্রচার জোর কদমে চলছে। আগামীকাল আরামবাগ সফরে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে।
পাশাপাশি হেলিকপ্টারে মহড়া করা হয়। তৃণমূল সূত্রে জানা যায়, আগামীকাল দুপুর ২:৩০ টা নাগাদ কালিপুরের অস্থায়ী হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই আরামবাগের কালিপুর স্পোর্টস কমপ্লেক্স মাঠে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে জনসভা করবেন। সেই সভা মঞ্চ তৈরি করার প্রস্তুতি চলছে জোর কদমে। মঙ্গলবার দিন সকালে অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টার নামিয়ে মহড়া করা হয়।






