Lok Shobha Election 2024 : শান্তিপুরে ভোট প্রচারে নেমে এ কি বার্তা দিলেন তৃণমূলপ্রার্থী
Lok Shobha Election 2024 : What message did the Trinamool candidate give during the election campaign in Shantipur?

The Truth Of Bengal , মাধব দেবনাথ , নদিয়া : লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে । আর শেষ কদমে জোর কদমে প্রচারে নেমে গেছে প্রতিটা দলের সমর্থক । আর ঠিক সেইরকমই বৃহস্পতিবার প্রচারে নেমেছে । বৃহস্পতিবার সকাল সকাল শান্তিপুরের ঐতিহ্যমন্ডিত তাঁত কাপড়ের হাটে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুট মণি অধিকারী।
শান্তিপুরে সুত্রাগড় অঞ্চলের তিনটি হাটে,শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ,শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেশ লাল সরকার এবং প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষ কে সঙ্গে নিয়ে তৎসহ একাধিক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে হাটে ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে।
ভোট প্রচার করলেন মুকুটমনি অধিকারী। এদিন বাইরে রাজ্যের যে শাড়ি শান্তিপুরে আসে এবং তাতে করে শান্তিপুরের শাড়ির বিক্রি এবং তার উপর যে অন্ধকার নেমে এসেছে সে ব্যাপারেও ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়ে, মুকুটমণি জানান ব্যবসায়ীদের যে সমস্যা তা আগামী দিনে ঠিক করার প্রতিশ্রুতি দিয়ে শান্তিপুরের তাঁত কে বিশ্ব দরবারে আনার ব্যবস্থা করবেন।






