Lok Sabha Election 2024 : নির্বাচন চলাকালীন দল বদলের হিড়িক রাজ্যজুড়ে
Lok Sabha Election 2024: During the election, party switching is rampant across the state

The Truth Of Bengal : কৈলাস বিশ্বাস , বাঁকুড়া : তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের হাত ধরে প্রায় বিজেপির ৩০০ কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলো সোনামুখীতে দাবি তৃণমূলের।
নির্বাচনের দিন যতই কাছে আসছে ততই রাজনৈতিক পারদ চড়ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। রাজনৈতিক দলগুলির প্রচারের পাশাপাশি এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল প্রচার গিয়ে নিজেদের হাত শক্ত করে নিলেন। তৃণমূল কংগ্রেসের দাবি এদিন সোনামুখী বিধানসভার নিত্যানন্দপুর গ্রামে ভোট প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল এর হাত ধরে প্রায় ৭০ এর অধিক পরিবার থেকে আনুমানিক ৩০০ জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি জানান বিজেপির কার্যকলাপের উপর অতিষ্ঠ মানুষ। বিজেপির মধ্যে রয়েছে দলাদলি এই দলটার কোন কিছু নেই। চরম অতিষ্ঠ হয়ে মানুষ নাজেহাল হয়ে পড়েছে পাশাপাশি তৃণমূল কংগ্রেসের উন্নয়ন যজ্ঞে শামিল হতে এই এত সংখ্যক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের যোগদান করেছে।
অন্যদিকে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী বলেন , সোনামুখী এলাকায় তৃণমূল বলতে কিছু নেই । কে পতাকা ধরাচ্ছে কাকে পতাকা ধরাচ্ছে কিছুই বুঝতে পারা যাচ্ছে না । আর নিজেদের লোককে পতাকা ধরিয়ে ভোটের আগে হাওয়া গরম করতে চাইছে তৃণমূল । এসব করে কোন লাভ হবে না বলে কটাক্ষ করেন বিজেপি বিধায়ক ।






