রাজ্যের খবর

যোগ্যদের চাকরি থাক,মানবিক কারনে আবেদন সোমার

Those who qualify in SSC should have jobs

The Truth of Bengal: এসএসসিতে যাঁরা যোগ্য তাঁদের চাকরি থাকা উচিত। মানবিকতার স্বার্থে একথা ভাবা দরকার।এই কথা জানিয়েছেন বীরভূমের সোমা দাস। হাইকোর্টের ডিভিসন বেঞ্চের নির্দেশে ২২হাজার শিক্ষকের মধ্যে একমাত্র সোমা দাসের চাকরি রয়েছে। তাঁর এই মনের কথা আমাদের ক্যামেরার সামনে তুলে ধরেছেন তিনি। ভোটের মাঝে চাকরি চলে যাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে।দীর্ঘদিন চাকরি করার পর এই পরিণতি হওয়ায় কর্মরত শিক্ষকরা সংসার নিয়ে কী করবে তা ভেবেই পারছেন না।

হাইকোর্টের নির্দেশে এক ধাক্কায় ২৬হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ায় তাঁরা উদ্বেগের মধ্যে রয়েছেন।তবে বীরভূমের সোমা দাস চাকরিতে এখন বহাল রয়েছেন।এই সামগ্রিক অবস্থা নিয়ে তিনি কী মনে করেন? কিভাবে দেখছেন চাকরি চলে যাওয়ার বিষয়টি। সেকথা জানতে আমরা মুখোমুখি হয় সোমা দাসের। তিনি বলেন,যোগ্যদের চাকরিতে বহাল থাকা দরকার।এসএসসি নিয়োগের এত জনের চাকরি গেলেও শুধুমাত্র চাকরি থাকছে বীরভূমের বাসিন্দা সোমা দাসের।

তবে কেন কী রয়েছে নেপথ্যে কারণ! আদালতে তরফ থেকে জানানো হয়েছে মানবিক কারণেই তার চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি। রায় ঘোষণার পর সোমা দাস বলেন ” রায়ে তিনি অনেকটাই খুশি হয়েছেন ।তিনি স্পষ্ট করেছেন  একদিকে যেমন বহু অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে তেমনি অনেক যোগ্য ব্যাক্তিরা চাকরি পেয়েছেন সঠিক তদন্ত করে পুনরায় তাদের চাকরি ফিরিয়ে দেওয়া প্রয়োজন।

Related Articles