দেশ

ভোটদানের হারে এগিয়ে ত্রিপুরা, সবচেয়ে পিছিয়ে মহারাষ্ট্রে

Tripura leads in voting rate, Maharashtra lags behind

The Truth of Bengal: দ্বিতীয় দফায় ভোটদানের হারে সবথেকে এগিয়ে ত্রিপুরা। সবচেয়ে পিছিয়ে আছে মহারাষ্ট্র। কমিশন জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত ত্রিপুরায় ভোটদানের হার ৫৪.৫ শতাংশ। সামান্য পিছিয়ে আছে মণিপুর। আউটার মণিপুরের কয়েকটি জায়গায় ভোটগ্রহণ হচ্ছে শুক্রবার। সেখানে  ভোট পড়েছে ৫৪.৫ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে। সেখানে ৩১.৮ শতাংশ ভোট পড়েছে। বাংলার তিন কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.২৯ শতাংশ। গোটা দেশের ভোট পড়েছে ৩৯.১ শতাংশ। ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিতীয় দফায় ভোট নেওয়া হচ্ছে। মোট ৮৮টি কেন্দ্রে ভোট হচ্ছে।

Related Articles