কলকাতা
চতুর্থ দফার মনোনয়ন চলছে, জমা পড়ল ১২,৫১৭টি অভিযোগ
The fourth round of nominations is underway, with 12,517 complaints received

The Truth of Bengal: চতুর্থ দফার মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে। ২৫ এপ্রিল শেষ দিন। হোম ভোটিংয়ের দ্বিতীয় দফার কাজ চলছে। ভোট নেওয়া হয়েছে। ১২ ডি ফর্ম আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। তৃতীয় দফায় ৭০৬২ জন জমা পড়েছে। ১২৫১৭ টি সি ভিজিল অভিযোগ জমা হয়েছে। নাকা চেকিং ইন্টার স্টেট চেকিং চলছে।
রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, আরও ১০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। তৃতীয় দফায় ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ১৪কোটি ৮৮ লক্ষ নগদ উদ্ধার হয়েছে। ২৫৩ কোটি ৯৮ লক্ষ দ্রব্য সামগ্রী উদ্ধার হয়েছে। স্টেট লেভেল এক্সেসেবিলিটি কমিটির একটা বৈঠক হয়েছে। নির্বাচনকে অবাধ,নিরপেক্ষও সুষ্ঠু করার জন্য কমিশনের তরফ থেকে সবধরণের প্রয়াস নেওয়া হচ্ছে বলে রাজ্যের অতিরিক্ত নির্বাচনী আধিকারিক জানিয়েছেন।






