রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়তে পারবেন আপনিও, কিন্তু কীভাবে ? জানেন
You can stand on the balcony of the palace and shake hands, but how? you know

The Truth Of Bengal, Mou Basu : বিশ্বের ঐতিহ্যশালী আইকনিক দ্রষ্টব্যের অন্যতম হল ব্রিটেনের বাকিংহাম প্যালেস। ১৮৪৭ থেকে ১৮৪৯ সাল পর্যন্ত চলে এই বিশাল রাজপ্রাসাদের নির্মাণকাজ। ১৮৫১ সাল থেকে ২০২৩ সালে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক, নানান ঐতিহাসিক ঘটনা, রাজপরিবারের নানান ওঠানামার সাক্ষী এই বাকিংহাম প্যালেস। রানি ভিক্টোরিয়া তাঁর বর্ধিত পরিবারের বাসস্থান নির্মাণের জন্য এই রাজপ্রাসাদ তৈরি করান। রয়্যাল কালেকশন ট্রাস্ট সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে বাকিংহাম প্যালেসের ইস্ট উইং সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। আগামী জুলাই আগস্ট মাসে পাবলিক ট্যুর করানো হবে। সাধারণ দর্শনার্থীরা বাকিংহাম প্যালেসের নির্দিষ্ট কিছু ঘর, আইকনিক বারান্দা, রাজপরিবারের সম্পত্তি নানান দামি শিল্পকলা দেখার সুযোগ পাবেন।
বাকিংহাম প্যালেসের পাশাপাশি স্কটল্যান্ড ব্রিটিশ রাজপরিবারের ছুটি কাটানোর পছন্দের জায়গা বালমোরাল ক্যাসেলও ঘুরে দেখা যাবে ১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত। ১৮৫৫ সালে তৈরি হয় বালমোরাল ক্যাসেল। রানি দ্বিতীয় এলিজাবেথের পছন্দের জায়গা ছিল বালমোরাল ক্যাসেল। প্রায়সই এখানে ছুটি কাটাতে চলে আসতেন তিনি।
এমনকি, ২০২২ সালে ছুটি কাটানোর সময়ই বালমোরাল ক্যাসেলে প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ। সপ্তাহে ৭ দিনই খোলা থাকবে দর্শনার্থীদের জন্য এই বাকিংহাম প্যালেস ও বালমোরাল ক্যাসেল। টিকিটের দাম থাকবে ১০০-১৫০ পাউন্ডের মধ্যে। এরসঙ্গে ধরা থাকবে বিকেলের চা পানও। প্রতিদিন ৪০ জন দর্শক পাবলিক ট্যুর করার সুযোগ পাবেন।






