IPL 2024খেলা

হারের মাঝেই চোটের সমস্যায় গুজরাট

In the middle of the loss, Gujarat is suffering from injury problems

The Truth Of Bengal :  পাঞ্জাবের কাছে হাড়ের মাঝে গুজরাট টাইটান্স শিবিরে নতুন সমস্যা। চোট পেলেন ডেভিড  মিলার। গুজরাটের তরফ থেকে স্পষ্ট করে কিছু জানানো না হলেও দু সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন ডেভিড।

আইপিএল চলছে। প্রত্যেকটা দলই নতুন নতুন রেকর্ড করার লক্ষ্যে নামছে মাঠে। এর মাঝেই এবার দুঃসংবাদ গুজরাট টাইটান্স শিবিরের জন্য। এবার চোট পেলেন ডেভিড মিলার। আইপিএলের মাঝেই ডেভিড মিলনের ছিটকে যাওয়ার কারণে বেশ চাপে পড়ল শুভমানদের দল। অন্তত দু সপ্তাহের জন্য তিনি মাঠে নামতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসা ডেভিড মিলার। তার ছিটকে যাওয়ার খবর এই গোটা দল সিঁদুরে মেঘ দেখছে। এই খেলোয়াড়ের কতটা চোট লেগেছে তা এখনও স্পষ্ট নয় , গুজরাটের তরফ থেকে এ বিষয়ে অফিশিয়াল ভাবে কিছু জানানো হয়নি। কতদিন মাঠের বাইরে থাকবেন তাও ঠিক নেই । তবে মনে করা হচ্ছে দু সপ্তাহ মত মাঠের বাইরে থাকতে পারেন। একে তো পাঞ্জাবের বিরুদ্ধে জয়লাভ করতে পারেনি শুভমানের দল ।

ফলত এক চাপের মধ্যে আর এক চাপ। নতুন চাপ এসে উদয় হল গুজরাট শিবিরে। ২০২২ সাল থেকে গুজরাট টাইটান্স দলের সঙ্গে সম্পর্ক রয়েছে ডেভিড মিলালের । সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে সাতাশ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছিল ১৬ বলে ২১ রান। মিলারের বিষয়ে অফিসিয়াল ভাবে গুজরাট টাইটানসের তরফ থেকে কিছু না জানানো হলেও উইলিয়ামসন বলেছেন দু সপ্তাহ আমরা ওকে পাবো না।  আগামী ১০ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে  তার আগে ফিট হয়ে যাবেন কিনা তা স্পষ্ট নয় ।

 

 

Related Articles