কলকাতা

মহাসভার নাম করে টাকা তুলছে একদল ঠগবাজ, বিস্ফোরক দাবি অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতির

A group of thugs are collecting money in the name of the Mahasabha

The Truth of Bengal: নির্বাচন দোরগোড়ায় তার আগে সমস্ত রাজনৈতিক দল ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে বার্তা দিলেন মহন্ত স্বামী সুন্দর গিরি মহারাজ। যিনি বর্তমানে অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। একটি ভিডিও  বার্তায় তাঁকে বলতে  শোনা যাচ্ছে, বিগত সময়কালে কিছু জোচ্চোর ঠগবাজ অখিল ভারত মহাসভার নাম করে টাকা তুলছে। কখনো তারা প্রাচীনতম দলের সদস্য হিসেবে পরিচয় দিচ্ছেন কখনো বা পদাধিকারী হিসেবে।

https://www.facebook.com/reel/1847017072404632

এই সমস্ত ঠগবাজরা যাতে সাধারণ মানুষকে প্রতারিত করতে না পারে এবং নিজেদের স্বার্থসিদ্ধি না করতে পারে সেই উদ্দেশ্যেই ভাইরাল ভিডিও তে মহন্ত স্বামী সুন্দর গিরি মহারাজ নিজে সচেতন করেন সাধারণ নাগরিকদের। ভিডিও বার্তায় তিনি এও বলেন  প্রাচীনতম দলের সদস্য কিংবা পদাধিকারী হিসেবে বাজার থেকে টাকা তোলার চেষ্টা চালাচ্ছে  এক দল  ঠগবাজ। জাদের কারণে মহাসভার ভাব মূর্তি নষ্ট হছে। তাই  সাধারণ মানুষের সচেতন করতে তাঁর এই বার্তা।