বিজেপিতে যোগ দিয়েই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রের তরফে যা পেলেন, চর্চায় অভিজিৎতের প্রাপ্তিযোগ
Abhijit Gangopadhyay got what he got from the Center by joining the BJP

The Truth of Bengal: বিচারপতির পদ থেকে পদত্যাগ করে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তারপর লোকসভা নির্বাচনে প্রার্থী। তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াইয়ে নেমেছেন। বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন অভিজিৎ। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও করেছেন আপত্তিকর মন্তব্য। নিন্দুকেরা বলছেন বিজেপির একাধিক নেতার ভাষা রপ্ত করে ফেলেছেন প্রাক্তন বিচারপতি।
দিলীপ ঘোষ সায়ন্তন ভট্টাচার্যদের ভাষা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে! মতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি বলেন “মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে”। অল্পদিনের মধ্যেই প্রাপ্তিযোগ ঘটলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পেলেন বিশেষ উপহার! এখন কেন্দ্রীয় বাহিনীতে মোড়া থাকবেন এই প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা! ওয়াই ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন তিনি।
কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে খুশি তমলুকের বিজেপি প্রার্থী। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া হয়েছে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিংকেও। তাকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছে কেন্দ্র। অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তখন রাজ্য তাকে নিরাপত্তা দেয়। ফের বিজেপিতে ফিরে গিয়ে সেই বাহিনী ছেড়ে দিয়েছিলেন। এবার কেন্দ্রীয় সরকার তাকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিল । এছাড়া বিজেপির আরও দুই নেতা পেলেন কেন্দ্রীয় নিরাপত্তা। এই দুই নেতা হলেন অভিজিৎ বর্মন ও তাপস দাস। তারা পেয়েছেন এক্স ক্যাটাগরির নিরাপত্তা।






