বিনোদন

বাইক দুর্ঘটনার জেরে মৃত ‘চিলিং অ্যাডভেঞ্চার্স অফ সাব্রিনা’ খ্যাত chance perdomo

Chance Perdomo of 'Chilling Adventures of Sabrina' fame died in a bike accident

The Truth Of Bengal : মাত্র ২৭ বছর বয়সেই বাইক দুর্ঘটনায় মৃত্যু হল অভিনেতা চান্সের। আমেরিকান এই অভিনেতা তার ওটিটি’তে মুক্তিপ্রাপ্ত ‘চিলিং অ্যাডভেঞ্চার্স অফ সাব্রিনা’র জন্য পরিচিত। তারকার মৃত্যুর খবর কে ইতিমধ্যেই সত্য বলে জানিয়েছেন তার মুখপাত্রও। চান্স পারডোমা’কে শেষবারের জন্য ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত আমাজন প্রাইমের ‘যেন ভি’ (Gen V) নামক আমেরিকান ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে হঠাৎই তার এই অকালপ্রয়াণের জন্য শোকস্তব্ধ হলিউড।

কীভাবে এই বাইক দুর্ঘটনার কবলে পড়লেন চান্স তা এখনও জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে এটাই জানা গেছে, ঘটনায় সঙ্গে আর অন্য কেউ জড়িত ছিল না সেইদিন। চান্সের মুখপাত্রর তরফ থেকে প্রকাশ করা বিবৃতিতে কঠিন এই সময়ে পরিবারের প্রতি সহানুভূতিশীল থাকতে এবং তাঁদের প্রাইভেসিকে সম্মান জানানোর আর্জি জানানো হয়েছে।

Related Articles