lok sabha election 2024: ভোট প্রচারে জমজমাট বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্র
lok sabha election 2024: Burdwan-Durgapur Lok Sabha constituency in election campaign

The Truth of Bengal: বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সাড়া ফেলছে ভোটের প্রচার। তৃণমূল কংগ্রেস কীর্তি আজাদকে প্রার্থী ঘোষণা করে ময়দানে নামলেও বিজেপির সেভাবে দেখা নেই। বিজেপি নেতৃত্ব প্রার্থীর বদলে কেন্দ্রের প্রকল্পকে প্রচারের হাতিয়ার করছে। এরমাঝে বামেরা একসময়ের দুর্গ ফিরে পেতে লড়াইতে নামতে চায়। গণতন্ত্রের নানা দলের সুর-বাঁধার সেই চেষ্টা এখন দেখা যাচ্ছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। সবার আগে ময়দানে তৃণমূল। ঘোষণা করেছে প্রার্থী। এবার ক্রিকেটের ময়দান কাঁপানো কীর্তি আজাদ রাজনীতির নতুন ইনিংসে। ব্যাটের বদলে কীর্তির ধরছে রং তুলি। এতদিন যিনি দেশের জন্য খেলেছেন,মিশন ৮৩-র গর্বিত সৈনিক এখন নয়া পিচে।প্রথম থেকেই ধরে খেলতে চাইছেন।মমতা বন্দ্যোপাধ্যায়ের গাইডলাইন মেনেই জনতার দরবারে যাচ্ছেন। একদিকে কৃষি-অঞ্চল আর অন্যদিকে শিল্পাঞ্চল, দুই নিয়ে তৈরি হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভার ভোট মানচিত্র। বাংলার মতোই নানাভাষার মানুষ এই লোকসভা এলাকায় বাস করেন। মূলতঃ কৃষিকাজ আর ছোট ব্যবসা করেই দিন গুজরাণ হয় এই এলাকার মানুষজনের।সেকথা বুঝেই বিজেপিকে বোল্ড আউট করার চেষ্টায় তিনি। জাতীয় দলের একসময়ের এই দুঁদে খেলোয়াড়ের বিরুদ্ধে বিজেপির গেমপ্ল্যান কী হবে ?বিজেপির সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে তো দেখাই যায় না।মানুষের অভিযোগের কী জবাব দেবে গেরুয়া শিবির ?ভোটের ময়দানে নেমেই কেন্দ্রের অবাঞ্চিত ব্যবহার আর বিভাজনের রাজনীতির বিরুদ্ধে চালিয়ে খেলতে চাইছেন তিনি।বার্তা দিচ্ছেন ধর্মনিরপেক্ষতার। পূর্ব বর্ধমানের মতোই পশ্চিম বর্ধমানের একাংশ রয়েছে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। মিনি ইন্ডিয়া বলে পরিচিত এই লোকসভার ভোটারদের তথ্য বড় ফ্যাক্টর।
- একনজরে বর্ধমান -দুর্গাপুর লোকসভা কেন্দ্র
- বর্ধমান দুর্গাপুরে ৭টি বিধানসভা কেন্দ্র
- বর্ধমান দক্ষিণ , বর্ধমান উত্তর , মন্তেশ্বর
- ভাতার, গলসি, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম
- মোট ভোটার সংখ্যা ১৭লক্ষ ৩২হাজার ৪৩২
- পুরুষ ভোটারের সংখ্যা ৪লক্ষ ৪০হাজার ৬৭৭
- মহিলা ভোটারের সংখ্যা ৪লক্ষ ৫১ হাজার ৭২৮
২০২১এর বিধানসভা ভোটে সবকটি আসনেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস।তৃণমূল অনেকটাই এই লড়াইতে এগিয়ে।ডিভিডেন্ড মেলায় চালিয়ে খেলতে চাইছেন ঘাসফুল শিবিরের সৈনিকরা। বিরোধী বামেরা আবার সেটিং তত্বে জলঘোলা করছে।
- দেখে নেব ২০১৯এর লোকসভা ভোটের ফল
- সুরিন্দর সিং আলুওয়ালিয়া পান ৫লক্ষ ৯৮হাজার ভোট
- তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা ৫লক্ষ ৯৫ হাজার ভোট
- ২হাজার ৪৩৯এর কাছে ভোটে হেরে যান মমতাজ
এবার কী বিজেপি এই আসন ধরে রাখতে পারবে নাকি, তৃণমূল বা অন্যদলের হাতে যাবে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা তাই নিয়ে চলছে চর্চা। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ময়দানে নামলেও বিজেপি এখনও প্রার্থীই ঘোষণা করতে পারেনি। বামেরা ব্যাকফুটে থাকলেও গলায় স্বর চড়াতে ছাড়ছে না। তাই জনতা জনার্দন এখন কোনপক্ষে রায় দেয় সেটাই দেখার।






