জলপাইগুড়িতে তপশিলি সংলাপ যাত্রার’ ট্যাবলোর উদ্বোধনে খগেশ্বর রায়
Khageshwar Roy at the inauguration of Tapashili Dialogue Yatra' tableau in Jalpaiguri

The Truth Of Bengal, জলপাইগুড়ি -কল্যান চন্দ- জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের রাজগঞ্জ কলেজ মোড়ে তৃণমূল কংগ্রেসের ‘তপশিলি সংলাপ যাত্রার’ ট্যাবলোর উদ্বোধন করলেন বিধায়ক খগেশ্বর রায়। শনিবার এই ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জানা গিয়েছে, গত ১২ মার্চ কলকাতার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই ‘তপশিলি সংলাপ’ কর্মসূচির সূচনা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তপশিলি জাতি ও জনজাতির মানুষের কাছে পৌঁছবেন তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা। বিভিন্ন বার্তা তুলে ধরবেন তারা। ‘তপশিলি সংলাপ যাত্রার’ ট্যাবলো প্রতিটি জেলায়, ব্লকের বিভিন্ন বুথে বুথে ঘুরবে।
শনিবার ‘তপশিলি সংলাপ যাত্রার’ অঙ্গ হিসেবে রাজগঞ্জেও ট্যাবলোর উদ্বোধন করা হল। এই আনুস্থানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, লক্ষ্যমোহন রায়, রুপালী দে সরকার সহ অন্যান্যরা।
FREE ACCESS






