রাজ্যের খবর

পূর্ব বর্ধমানে মন্দিরে পূজো দিয়ে প্রচার পর্ব শুরু তৃণমূল প্রার্থীর

The Trinamool candidate started his campaign by worshiping at a temple in East Burdwan

The Truth Of Bengal, মনিরুল ইসলাম, পূর্ব বর্ধমান:  গত ১০ মার্চ তৃণমূলের জনগর্জন সভায় লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে ইতিমধ্যেই বিভিন্ন এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা প্রচার পর্ব শুরু করে দিয়েছেন। এবার পূর্ব বর্ধমান জেলার তৃণমূল প্রার্থী ড. শর্মিলা সরকার শীতলা পূজোর মন্দিরে পূজো দিয়ে প্রচার পর্ব শুরু করলেন।

জানা যায়, কয়েকদিন আগেই ঘোষণা হয়েছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আর এরপর  বৃহস্পতিবার পূর্বস্থলী স্টেশন সংলগ্ন এলাকায় শীতলা পূজোর মন্দিরে হাজির হয়ে পুজো দিয়ে শুরু করলেন ভোট প্রচার। কথা বললেন তৃণমূল কর্মীদের সাথে। এরপরই স্থানীয় এলাকায় হাজির হওয়া বহু পুর্নার্থীদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।

সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি এতদিন চিকিৎসা ক্ষেত্রে কাজ করে এসেছি। এখন একটু বৃহত্তর জায়গায় জনগণের জন্য কাজ করতে চাই। পূর্ববর্তী সাংসদ সুনীল মন্ডলের এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি এ প্রসঙ্গে কিছু বলতে চাননি।”

FREE ACCESS

Related Articles