রাজ্যের খবর

বড় ভাঙ্গন বঙ্গ বিজেপিতে, পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ ১৫০ জন কর্মী সমর্থকের

Big break in Bengal BJP, 150 activists leave Padma and join Ghasphule

The Truth Of Bengal: পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে শত্রুগ্ন সিনহার হাত ধরে ১৫০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। এই যোগদান কর্মসূচি টি হয় পাণ্ডবেশ্বর ফুলবাগান মোড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায়।

এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখার্জি সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিজেপি নেতা সঞ্জয় চক্রবর্তীর হাত ধরে এই যোগদান টি হয়।

এই যোগদান প্রসঙ্গে বিজেপি নেতা সঞ্জয় চক্রবর্তী বলেন, “বিজেপির সংগঠনে ঘুন ধরেছে। আমরা দিদির আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।” যোগদান প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “তৃণমূলের নব জোয়ারের সাথে সাথে পাণ্ডবেশ্বর উন্নয়নের জোয়ার চলছে। তাই এই বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।”

FREE ACCESS

Related Articles