বিনোদন

মেহেন্দীর অনুষ্ঠানে মশগুল শ্রীময়ী

Mashgul Sreemoyi at the mehendi ceremony

The Truth Of Bengal : টলি পাড়ায় যেন বিয়ের মরশুম থামছেই না । সদ্যই বিয়ে সেরেছেন টলিপাড়ার আরও এক জুটি অর্ণব চৌধুরী ও রুম্পা দাস। আর মাত্র হাতে গুনে কয়েকটা দিন আর তারপরেই সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। বহুদিন ধরেই তাদের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল টলিপাড়ায় । আর সেই গুঞ্জনকেই সত্যি করে ১৪ ই ফেব্রুয়ারি আইনিবন্ধনে আবদ্ধ হন এই দুই তারকা জুটে।

আইনিবন্ধনে আবদ্ধ হওয়ার পর , একের পর এক ছবি পোস্ট করেন শ্রীময়ী চট্টরাজ। আর প্রাক বিবাহের আগে বেশ খুশ মেজাজে দেখা গেলো অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। বৃহস্পতিবার রাতে মেহেন্দিতে ভরে উঠল শ্রীময় চট্টরাজের হাত । পরিবার ও বন্ধুদের নিয়ে সঙ্গীতের আয়োজন করেছিলেন তিনি। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোষ্টও করেন তিনি । উল্লেখ্য, আগামী ৬ই মার্চ সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারা ।

কমলের রঙের লেহেঙ্গা , খুব হালকা মেকআপে সাজুগুজু করেছিলেন তিনি । যদিও বা কাঞ্চন মল্লিকের সাথে সম্পর্কে জড়ানোর পর কম কটাক্ষ আসেনি তাদের কাছে। অভিনেত্রী বরাবরই জানিয়েছেন তার কাছে বয়স কখনোই বাধা হয়ে দাঁড়াবে না। বরং , বয়সে বড় কাউকেই জীবন সঙ্গী হিসাবে তিনি চেয়ে এসেছেন ।

Free Access