
The Truth of Bengal: ‘সব পেলে নষ্ট জীবন ‘- বাক্যটা বোধ হয় পেপ গুয়ার্দিওয়ালার ক্ষেত্রে ঠিক নয় । কারণ তিনি এখনো এগিয়ে চলেছেন।এগিয়ে চলার স্বপ্নে বুঁদ হয়ে রয়েছেন। তার নেতৃত্বে ই এর আগে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ড, জার্মানি ও স্পেনে লিগ জিতেছেন তিনি । এখানেই শেষ নয় তিনি আরো এগোতে চান এগিয়ে চলার স্বপ্ন দেখেন এবার তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিশ্বকাপ, ইউরো ও কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্টে কোনো জাতীয় দলকে দেখভাল করতে চান। তার এগিয়ে চলার জয়ের রথ এখনো অব্যাহত, চলমান।
সফলতার শিখরে পৌঁছেও তিনি ক্লান্ত নন,তৃপ্ত নন , লড়াই করতে চান এগোতে চান। ৫৩ বছর বয়সে এসেও তাঁর খিদে রয়েছে জাতীয় দলের হয়ে কোচিং এর জন্য। সেই খিদে তাকে আজও ছুটিয়ে নিয়ে চলেছে। এ বয়সে এসে অনেকে হাঁপিয়ে পড়েন হাল ছেড়ে দেন আর ‘পারছি না’ বলে ওঠেন, সে বয়সে যেন নিজেকে ভেঙে গড়ে নতুন করে খুঁজে বের করার ইচ্ছা রয়েছে গুয়ার্দিওয়ালার মধ্যে। তিনি পারবেন তিনি জিতবেন এমনই বক্তব্য শোনা গিয়েছে পেপ গুয়ার্দিওলার মুখে। এখনো পর্যন্ত ৩২টি বড় শিরোপা জিতেছেন।
তিনি মনে করেন তার চেয়ে সাফল্যের লাইন সে লাইনে এখনো ফুলস্টপ পড়েনি যতদিন না ফুলস্টপ পড়বেন ততদিন পর্যন্ত তিনি এগিয়ে যাবেন নিজেকে নতুন ভাবে খুঁজে বের করবেন রেকর্ড গড়বেন। তার হাত ধরে ম্যানচেস্টার সিটি নতুন ভাবে তৈরি হয়েছে। ম্যানচেস্টার সিটির সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তাঁর। গত বছরের নভেম্বরে চতুর্থ দফায় ম্যান সিটির সঙ্গে চুক্তি পুনরনবীকরণ করেন গুয়ার্দিওলা। আসলে ম্যানচেস্টার সিটি তার প্রতি ভরসা করেছিল যে ভরসা প্রশ্ন করতে পেরেছেন গুয়ার্দিওয়ালা। ম্যান সিটির সঙ্গে ২০২৫ সালে কি তার ন বছরের সম্পর্কের ইতি আসবে ? না এখনো জানা যায়নি ।তবে তাই হোক না কেন তার জয়ের রথ অব্যাহত থাকবে।






