রাজ্যের খবর
Trending

সোমবার থেকে শুরু সমুদ্রসাথী প্রকল্পের শিবির

Samudra Saathi Project camp starts from Monday

The Truth Of Bengal : সোমবার থেকে সমুদ্রসাথী প্রকল্প নিয়ে শিবির চালু। উপকূলবর্তী তিন জেলার মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প শুরু হল। মৎস্যজীবীদের সাহায্য করার উদ্দেশ্যেই এই শিবিরের আয়োজন করা হয়েছে।

পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার মতো সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষেরা মূলত মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। বহু প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করেই মৎস্যজীবীরা জীবিকা নির্বাহের উদ্দেশ্যে সমুদ্রে যান। কিন্তু এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাস অবধি সমুদ্র যেতে নিষেধ থাকে। ফলে কার্যত পেটে টান পড়ে মৎস্যজীবীদের। তাই সেই দুই মাস তাদের অসুবিধার কথা মাথায় রেখেই এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৫ হাজার টাকা করে পাবেন মৎস্যজীবীরা। ফলে কার্যত উপকৃত হবে প্রায় ২ লক্ষ মৎস্যজীবী।

এই প্রকল্পের জন্য বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য ২০০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। এবার সোমবার থেকে এই প্রকল্প নিয়ে শিবির শুরু হবে।

 

FREE ACCESS

Related Articles