রাজ্যের খবর
Trending

সন্দেশখালির চার জায়গা থেকে উঠল ১৪৪ ধারা

Section 144 was raised from four places in Sandeshkhali

The Truth Of Bengal : সন্দেশখালির চার জায়গা থেকে উঠল ১৪৪ ধারা। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫টি জায়গায় জারি থাকবে ১৪৪ ধারা। আইন-শৃঙ্খলা খতিয়ে দেখে ১৪৪ ধারা প্রত্যাহারের ইঙ্গিত আগেই দিয়েছিলেন রাজ্য পুলিশের প্রধান।

সন্দেশখালির ১৯ টি জায়গার মধ্যে ৪ টি জায়গা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হল। সন্দেশখালির মণিপুর গ্রাম পঞ্চায়েতের গোপালের ঘাট, দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের দাউদপুর বেরমজুর ২ গ্রাম পঞ্চায়েতের আতাপুর ও পুলেপাড়া থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হল। কিন্তু এদিকে সন্দেশখালি ২ নম্বর ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকার ১৫টি জায়গায় জারি থাকবে ১৪৪ ধারা। ২১ ফেব্রুয়ারি বেলা ১২ পর্যন্ত জারি থাকবে এই নিয়ম।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। বসিরহাটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে, সন্দেশখালি ২ নম্বর ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতে এই নিয়ম লাগু করা হয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট ১৪৪ ধারা খারিজ করে দেয়। এরপর সন্দেশখালিতে কৌশল বদলে এলাকা বাছাই করে ১৪৪ ধারা জারি করে পুলিশ।

 

FREE ACCESS 

Related Articles