বিনোদন

শুভশ্রী-আবীরের জুটিতে ‘বাবলি’, রাজের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন সৌরসেনীও

 

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী এবার বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস ‘বাবলি’কে বড় পর্দায় নিয়ে আসছেন। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং আবীর চট্টোপাধ্যায়।

শুভশ্রীর সঙ্গে এই প্রথম অভিনয় করবেন আবীর। অন্যদিকে, ‘বোঝে না সে বোঝে না’র পর ৮ বছর পর আবার রাজের পরিচালনায় কাজ করতে চলেছেন এই অভিনেতা।

ছবি নিয়ে ইন্ডাস্ট্রিতে বেশ কিছু কৌতূহল রয়েছে। কারণ, এই উপন্যাস নিয়ে ছবির করার ইচ্ছে রাজের একদম শুরু থেকেই। অবশেষে সেই কাজে হাত দিতে পারায় পরিচালক অবশ্যই খুশি।

ইন্ডাস্ট্রির সূত্রের দাবি, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সৌরসেনী মৈত্র। ‘বাবলি’ প্রেমের উপন্যাস। মূলত তিনটি চরিত্রের সমীকরণ নিয়ে গল্প এগোয়। আবীর, শুভশ্রী ছাড়া তৃতীয় নারী চরিত্রে সৌরসেনী থাকছেন কি না, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

Related Articles