বিনোদন

বুদ্ধিমানরা মাথা ঠান্ডা রাখে, সোশ্যাল মিডিয়ায় পরামর্শ দিলেন সৌমিতৃষা!

 

 

টলিপাড়ার নতুন নক্ষত্র সৌমিতৃষা কুণ্ডু। টেলিভিশনের পর্দা থেকে উঠে আসা এই অভিনেত্রী মিঠাই চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন। সাত বছরের ক্যারিয়ারে শেষ তিন বছর তাঁর কাছে খানিকটা স্বপ্নের মতো। নিজের কঠোর পরিশ্রমের সামান্য ফলও যদি মেলে কারই না ভাল লাগে। দর্শকেরা ভালবাসলে, তাঁকে নিয়ে পোস্ট করলে তাঁর ভালই লাগে।

তবে ট্রোল? রাতদিন একশ্রেণি যখন কটাক্ষের বন্যা বইয়ে দেয়, তখন কোনও স্টারেরই হয়তো দেখতে ভাল লাগে না।
সম্প্রতি একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে সৌমিতৃষাকে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “না-না, খারাপ কেন লাগবে। কেউ ভালটা বললে ভাল… আর খারাপটা বললে সেটা গ্রহণ করব না? কেউ ভাল মনে বলেন, কেউ আবার আঘাত দিতে বলেন, বুঝতে পারি, তবে জানেন তো যখন ঘুম থেকে উঠে দেখি সৌমিতৃষা নামটা তখন ভাললাগাটাই মনে কাজ করে।

মনে হয়, এই তো, মানুষ আমায় নিয়ে কথা বলছেন। ওটাই ভাল লাগে বিশ্বাস করুন। মানুষের মাঝে থেকে যেতে কোন শিল্পী না চায় বলুন তো। যেদিন মুঘ ভেঙে নামটা দেখতে পাই না, বরং সেইদিন চিন্তার কারণ…। কেন কেউ কিছু লিখলেন না আমায় নিয়ে, বললেন না আমায় নিয়ে…।”

সৌমিতৃষার এই দৃষ্টিভঙ্গি প্রশংসনীয়। তিনি ট্রোলিংয়ের মাঝেও ঠান্ডা মাথায় কাজ করে যাচ্ছেন। তাঁর অভিনয়ের দক্ষতা এবং কাজের প্রতি নিষ্ঠা দর্শকদের মুগ্ধ করেছে। তাঁর প্রথম মুক্তি পাওয়া ছবি “প্রধান” বক্স অফিসে ভালো ব্যবসা করছে। এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

Related Articles