দেশ
Trending

অসমে আটকে দেওয়া হল রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’, কংগ্রেস কর্মীদের ধ্বস্তাধ্বস্তি হয় অসম পুলিশের

Rahul Gandhi's 'Bharat Joro Nyaya Yatra' stalled in Assam

The Truth Of Bengal : তপ্ত হয়ে উঠল অসম। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা উত্তরপূর্বাঞ্চলের রাজ্যের মাটি ছুঁতেই গোল বাধে। অভিযোগ,অসমে আটকে দেওয়া হয় কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। মঙ্গলবার গুয়াহাটি সীমানায় বিজেপি সরকারের পুলিশের সঙ্গে বিরোধী কংগ্রেস কর্মীদের তুলকালাম বাঁধে। কংগ্রেস কর্মীরা ব্যারিকেড টপকানোর চেষ্টা করলে পুলিশ লাঠি উঁচিয়ে বাধা দেয়। বেঁধে যায় দুপক্ষের তুমুল সংঘর্ষ। কেন এভাবে উত্তাল হল পরিস্থিতি? রাহুলের অভিযোগ, তাঁকে আটকানোটা বড় কথা নয়, বড় কথা হল মানুষকে বলতে দেওয়া হচ্ছে না।

রাহুল বলেন, বিজেপি সরকারের ট্রাডিশন হল কারুকে কথা না বলতে দেওয়া। মুক্ত আলোচনার মঞ্চ রুদ্ধ করা। জানা গেছে, গুয়াহাটির আর্টেরিয়াল রোড দিয়ে  যাত্রার অনুমতি দেয়নি অসমের হিমন্ত বিশ্ব শর্মা সরকার। নিম্ন অসমের এই ব্যস্ততম রাস্তায় যানজটের প্রসঙ্গ তুলে রাহুলকে বাধা দেওয়া হয়। কিন্তু সেকথা শুনতে চায়নি কংগ্রেস নেতারা। তাঁরা গণতান্ত্রিক পথে জনসংযোগ কর্মসূচিতে একরোখা হয়ে ওঠে। তাতে পুলিশ মারমুখী হয়ে ওঠে বলে অভিযোগ।

রাহুলের সংযোজন, ‘মেঘালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ বাতিল করা হয়েছে। পড়ুয়াদের সঙ্গে  দেখা করতে দেওয়া হয়নি। তারপরও পড়ুয়ারা ছুটে এসেছিল। এখন অসমের পড়ুয়াদেরও গেরুয়াকরণে মত্ত সরকার বাধা দিচ্ছে। রাহুলের স্পষ্ট বার্তা,কোনও রকম চোখ রাঙানির কাছে মাথা নত করবে না কংগ্রেস নেতা-কর্মীরা। দমনপীড়ন সহ্য না করে  লড়াইয়ে কংগ্রেস এগিয়ে যাবে বলে পরিস্কার করে দিয়েছেন কংগ্রেস শীর্ষ নেতারা।

 

FREE ACCESS

Related Articles