ফের ভারতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা, চলতি বছরেই দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এই ইভেন্ট
Miss World pageant again in India

The Truth Of Bengal : আবার ভারতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। শেষবার ১৯৯৬ সালে বেঙ্গালুরুতে আয়োজিত হয়েছিল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। তারপর আর ভারতে এই বিউটি পেজেন্ট অনুষ্ঠিত হয়নি। সেই মিস ওয়ার্ল্ড বিউটি প্রতিযোগিতা আবারও অনুষ্ঠিত হবে ভারতে। দীর্ঘ ২৮ বছর পর ফের এই অনুষ্ঠানের আয়োজক দেশ হিসেবে থাকছে ভারত।
প্রসঙ্গত, ১৯৬৬ সালে প্রথমবার কোনও ভারতীয় এই খেতাব অর্জন করেন। তিনি হলেন রিতা ফারিয়া পোয়েল। তারপর ১৯৯৪ সালে ঐশ্বর্য রাই বচ্চন মিস ওয়ার্ল্ডের খেতাব জয় করেন। এরপর ১৯৯৭ সালে ডায়না হেডেন এই খেতাব পান। ১৯৯৯ সালে যুক্তা মুখে বিশ্ব সুন্দরীর মুকুট পরেন। তার পরের বছরেই ২০০০ সালে এই খেতাব অর্জন করেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এরপর লম্বা সময়ের বিরতির পর ২০১৭ সালে এই খেতাব পান মানুষী চিল্লার।
৭০ তম অর্থাৎ শেষ মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেন পোল্যান্ডের কারোলিনা বিয়েলস্কা। এবারের মিস ওয়ার্ল্ডের আসর ১৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। দিল্লির ভারত মণ্ডপমে হবে এই ইভেন্ট। সঙ্গে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারেও হবে এই ইভেন্ট অনুষ্ঠান। ২০ ফেব্রুয়ারি হবে উদ্বোধনী অনুষ্ঠান।
FREE ACCESS






