রান্নাঘর

নিরামিষ খাবারেও পেতে চান নতুন স্বাদ, বাড়িতে বানান ভাপা ধনে পাতা বাটা

Recipe

The Truth of Bengal: ভাপা কথার সাথে মিল আছে ইলিশের আর পিঠের। কারণ আমরা কমবেশি ইলিশ ভাপা বা ভাপা পিঠে খেয়েছি। কিন্তু ভাপা ধনে পাতা বাটা কি খেয়েছেন কখনো? আজ আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে বানাবেন বিশিষ্ট শেফ রঙ্গন নিয়োগীর ভাপা ধনে পাতা বাটা।

উপকরণ

  • ধনে পাতা- ১ আঁটি
  • কাঁচালঙ্কা ৫-৬টি
  • কালো সরষে ১ চা চামচ
  • জল- পরিমাণ মতন
  • পোস্ত দানা ১ টেবিল চামচ
  • কালো জিরে- ১ চা চামচ
  • নুন স্বাদ মতন
  • সরষের তেল ২ টেবিল চামচ

প্রণালী

প্রথমে ধনেপাতার গোড়া কেটে বাদ দিতে হবে এবং ভালো করে ধুয়ে নিতে হবে। সরষের তেল বাদে অন্য সব উপকরণ ধনেপাতার সঙ্গে মিশিয়ে ভালো করে বেটে নিতে হবে। ধনেপাতার মিশ্রণটা একটা ছোট বাটিতে নিয়ে তাতে ২ টেবিল চামচ সরষের তেল মিশিয়ে নিয়ে সদ্য নামানো গরম ভাতের হাঁড়ির মধ্যে ভাতের উপর বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে ১০ মিনিট রাখতে হবে। এবার গরম ভাতের সঙ্গে ভাপা ধনেপাতা পরিবেশন করুন।

Related Articles