রাজপুর পদ্মমনি গার্লস স্কুলে এবার চালু হল ডিজিটাল ক্লাসরুম
Digital classroom has been launched in Rajpur Padmamani Girls School

The Truth Of Bengal : বাংলায় কন্যাশ্রী,শিক্ষাশ্রীর মতো প্রকল্প পড়ুয়াদের স্কুলে আসার আগ্রহ বাড়িয়েছে। সবকিছু ছেড়ে নতুন প্রজন্মের পড়ুয়ারা বইকে হাতে তুলে নিচ্ছে। আর এই পড়াশোনার ছন্দে নতুনত্ব ও আধুনিকতার ছোঁয়া দিতে এগিয়ে এল শিক্ষা দফতর। বাড়ছে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদানের ঝোঁক।যার আবারও নজির মিলল।ইতিমধ্যে চা বলয় থেকে উত্তরবঙ্গের নানা স্কুলে ই-লার্নিংয়ের ব্যবস্থা লক্ষ্য করা গেছে।
শহর কলকাতার মতোই শহরতলিতেও অনলাইন ক্লাসের প্রতি আগ্রহ বেড়েছে। সেকথা ভেবেই রাজপুর পদ্মমণি গার্লস স্কুলে চালু হল ডিজিটাল ক্লাসরুম।বিধায়ক লাভলি মৈত্র এইধরণের ক্লাসের প্রয়োজনীয়তা কতটা তা অভিভাবকদের উদ্দেশ্যে ব্যাখা করেন। ‘শিক্ষামূলক কোনও বিষয় বা গল্প পর্দায় দেখানো হলে ছেলেমেয়েদের আগ্রহ বাড়বে। এতে তাদের মনোযোগ যেমন বাড়বে, তেমনই স্কুলে ফাঁকি দেওয়ার প্রবণতাও কমবে বলে মনে করছেন শিক্ষিকারাও।
বর্তমান পরিস্থিতিতে অনলাইন ব্যবস্থাকে কাজে লাগিয়ে যেটুকু পড়াশোনা করাবার চেষ্টা হচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।আর পড়াশোনা করতে চাইলে এই মাধ্যমটি খুবই সুবিধাজনক। কারণ, বাড়িতে বসেই পড়াশোনা করার সুযোগ বেড়েছে।এখন স্কুলে- স্কুলে ডিজিটাল পদ্ধতিতে পড়াশোনা হওয়ায় পড়ুয়াদের বাড়তি আগ্রহ তৈরি হচ্ছে।তাতে একদিকে যেমন কম্পিউটার লিটারেসি বাড়ছে তেমনই আবার আধুনিক পদ্ধতি রপ্ত করে পড়ুয়ারা কাজের বাজারেও এগিয়ে যাচ্ছে বলা যায়।
FREE ACCESS






