রাজ্যের খবর
মরুরাজ্য নয় এবার উট উদ্ধার হল কালিয়াগঞ্জ থেকে!
Not a desert, this time the camel was rescued from Kaliaganj

The Truth Of Bengal : গোপন সুত্রের খবরের ভিত্তিতে কালিয়াগঞ্জের মালগাও এলাকা থেকে একটি উট উদ্ধার করল কালিয়াগঞ্জ থানার পুলিস। পুলিস জানিয়েছে শুক্রবার গভীর রাত্রে ওই উট টিকে উদ্ধার করেছে পুলিস। কিছুদিন ধরেই কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় উট এসেছে রাজস্থান থেকে এমন অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের।
অবশেষে উট উদ্ধার হতেই সেই অভিযোগের সত্যতা প্রমান হল। উত্তর দিনাজপুর পিপলস ফর এনিম্যালস এর সম্পাদক গৌতম তান্ত্রিয়া বলেন, কালিয়াগঞ্জ ব্লকের মালগাও, ধবাইল এলাকায় উটের অবৈধ কারবার চলছে।
তবে পুলিস একটি উট উদ্ধার করেছে। আমরা চাই এই উটের অবৈধ কারবার বন্ধ হোক। উট পাচার বন্ধ করতে পুলিসকে আরো তৎপর হতে হবে।
FREE ACCESS






