রাজ্যের খবর

গ্যাসের বইয়ের আধার কার্ড লিঙ্ক করান নিয়ে উত্তাল ইসলামপুর

Trouble in Islampur with Aadhaar card linking of gas book

The Truth Of Bengal : গ্যাসের আধার কার্ড লিঙ্ক করা নিয়ে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে বিভিন্ন সমস্যা। গ্যাসের আধার কার্ড লিঙ্ক করতে গেলে পাইপ এবং লাইটার নিতে হবে নতুবা গ্যাসের বুকিং হবে না। এমনই অভিযোগে উত্তাল ইসলামপুর শহরের ইন্ডিয়ান গ্যাসের ডিলার সত্যেন গ্যাসের দোকানের সামনে। কয়েকদিন ধরেই আধার কার্ডের সাথে গ্যাসের বইয়ের লিংক করার জন্য লম্বা লাইন দেখা যাচ্ছে সর্বত্র।

ডিলার পয়েন্টে এসে লিংক করাতে এসে গ্রাহকেরা সমস্যায়  পড়েছেন। লাইটার বা গ্যাসের পাইপ না নিলে কে ওয়াই সি হচ্ছে না বা বুকিং নিচ্ছে  না। এই অভিযোগে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে  ডিলার পয়েন্টের থেকে বলা হয় এই অভিযোগ ঠিক নয় যাদের পাচবছরের বেশি সময় ধরে গ্যাস কানেকশন রয়েছে তাদের পাইপটা পরিবর্তন করার জন্য অনুরোধ করা হচ্ছে,এটি বাধ্যতামূলক নয়।

তবে,গ্রাহকেরা এই ঘটনার তীব্র বিরোধিতা করেন। এরপর, পাইপ বা লাইটার না নিয়ে গ্যাস বুকিং এবং আধার কে ওয়াইসির কাজ শুরু হয় ওই ডিলার পয়েন্টে।

 

FREE ACCESS

Related Articles