রাজ্যের খবর

দেশের সেরা থানার স্বীকৃতি পেল শ্রীরামপুর পুলিশ স্টেশন! বেছে নিল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক

Serampore Police Station

The Truth of Bengal: দেশের সেরা থানার স্বীকৃতি পেল শ্রীরামপুর পুলিশ থানা। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর অধীন একটি স্বশাসিত সংস্থা দেশের বিভিন্ন থানা নিয়ে একটি সমীক্ষা করে প্রতিবছর। এ বছরও সেই সমীক্ষা করা হয়েছিল। আজই সেখান থেকে চিঠি দিয়ে জানানো হয় দেশের সেরা তিনটি থানার মধ্যে এই রাজ্যের শ্রীরামপুর থানা সেরার শিরোপা পেয়েছে।

বৃহস্পতিবার ক্রিসমাসের ভার্চুয়াল অনুষ্ঠানের মাঝে সেই ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দননগর পুলিশ কমিশনারেটের আওতায় শ্রীরামপুর পুলিশ থানা। ঘোষণার পর চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান বেশ কিছুদিন আগেই এই সমীক্ষা করা হয়েছিল সংস্থার তরফে। তাদের সমীক্ষায় বেশ কয়েকটি নিয়মের কথাও বলা হয়েছিল।

তার মধ্যে জনগণের পরিষেবা দেওয়া, মানুষের সাথে পুলিশের সম্পর্ক, থানা চত্বর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা উন্নত পরিষেবার মাধ্যমে জনগণের কাছাকাছি পৌঁছে যেতে পেরেছে পুলিশ তাও এই সমীক্ষার অংশ ছিল। দেশের তিনটি সেরা থানার মধ্যে এ রাজ্যের একমাত্র সেরা থানা শ্রীরামপুর এমনই ঘোষণার পর স্বাভাবিকভাবেই খুশির আমেজ চন্দননগর পুলিশ কমিশনারেট এর অধীন শ্রীরামপুর সহ অন্যান্য থানা গুলিও। ৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের পুলিশকর্তাদের সেই পুরস্কার দেবে।

Free Access

 

Related Articles