রাজ্যের খবর
ভোররাতে কামালগাজি ফ্লাইওভারের নীচে অগ্নিকান্ডে মৃত এক বৃদ্ধা
early morning fire under the Kamalghazi flyover

The Truth of Bengal: ভোররাতে কামালগাজি ফ্লাইওভারের নীচে অগ্নিকান্ডে মৃত এক বৃদ্ধা। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। কি কারণে আগুন লাগল তা জানা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা গিয়েছে, বাড়িতে একাই থাকতেন ঐ বৃদ্ধা। স্থানীয় বাসিন্দারাই খবর পেয়ে দমকল ও পুলিশ কে খবর দেয়।
পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ আজই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।






