রাজ্যের খবর

পরিত্যক্ত খাদানে ডিওয়াইএফআই কর্মীর মৃত দেহ উদ্ধার

Dead body recovered

The Truth of Bengal:  ডি ওয়াই এফ আই এর ইউনিট মেম্বারের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তিন দিন নিখোঁজ থাকার পর, পরিত্যক্ত খাদানে উদ্ধার হল দেহ। ঘটনাস্থলে রক্তাক্ত একটা লাঠি,ও যত্র তত্র রক্তের দাগ দেখতে পাওয়ায়, পরিবারের সদস্যদের দাবী তাদের ছেলেকে খুন করা হয়েছে।

তবে এলাকায় নিরীহ ও শান্ত ছেলে বলেই পরিচিত দেবাশীষ কে কেও খুন করতে পারে সেটাই অনেকটা ভাবিয়ে তুলছে সকলকে। যদিও এ বিষয়ে দামোদর অজয় এরিয়া কমিটির সম্পাদক অঞ্জন বক্সির দাবি ডিওয়াইএফআইয়ের ইউনিট মেম্বার ছিল দেবাশীষ। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গত তিন দিন ধরে নিখোঁজ ছিল দেবাশীষ, মঙ্গলবার অন্ডালের দক্ষিণ খন্ড এলাকার কালী পুরের পরিত্যক্ত খাদান থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়।

বছর ৩৪ এর দেবাশীষ চ্যাটার্জির বাড়ি অন্ডালের দক্ষিণ খণ্ড গ্রাম এলাকায়। ডিসেম্বর মাসের ১৬ তারিখ বিকেল থেকে নিখোঁজ ছিল দেবাশীষ, এ বিষয়ে তার পরিবারের পরিজনেরা থানায় একটি নিখোঁজ ডাইরিও করে হয় বলে জানা যায়। তবে দেবাশীষের কোনো হদিস পাওয়া যায়নি।

Related Articles