ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাড়গে, নাম প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের
India Meeting

The Truth of Bengal: ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন তৃণমূল সুপ্রিমো। দিল্লিতে হওয়া বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব দিয়েছেন বলে জানা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবে সহমত প্রকাশ করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এদিনের এই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে আসন রফা নিয়ে এই বৈঠকে চূড়ান্ত রফা হয়নি। তার জন্য পরবর্তী আর একটি বৈঠক হবে বলে জানা যাচ্ছে।
বিজেপিকে হারাতে এখন সুনির্দিষ্ট পথ খুঁজে পায়নি বিরোধী ইন্ডিয়া জোট। এখন জোট শরিকরা ঐকমত্যে পৌঁছতে পারেনি। এদিকে এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। এখনই ঘর না গুছিয়ে উঠতে পারলে খুব একটা সুবিধা করা যাবে বিজেপির বিরুদ্ধে। এটা বুঝে এখনই একটা হেস্তনেস্ত করতে চাইছে বিরোধী ইন্ডিয়া জোট। বিজেপির বিরুদ্ধে একজোট হতে ফের ময়দানে বিরোধী ইন্ডিয়া জোট। কী হবে লড়াইয়ের রণকৌশল? কোন ফর্মুলায় বিজেপির জয়রথ থামানো হবে, সেই পথ খুঁজতে দিল্লিতে বৈঠকে বসল বিরোধী ইন্ডিয়া জোট। মঙ্গলবার এই জোটের চতুর্থ বৈঠক হল দিল্লিতে। উপস্থিত ছিলেন জোট শরিক সব দলের শীর্ষ নেতারা।
নরেন্দ্র মোদির বিরুদ্ধে কাকে মুখ করবে বিরোধীরা? এটা বড় প্রশ্ন ছিল। তবে সেই প্রশ্নে একটা দিশা দিলেন তৃণমূল সুপ্রিমো। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন তৃণমূল সুপ্রিমো। তবে মমতার এই প্রস্তাবে সহমত অরবিন্দ কেজরিওয়াল সহমত প্রকাশ করলেও জোটের বাকি নেতারা এখনও কোনও মত জানাননি। তবে সবাই লক্ষ্য নিয়েছেন, একজোট হয়ে লড়ে বিজেপিকে হারাতে হবে।






