রাজ্যের খবর

রাসপূর্ণিমার স্নান করতে এসে অজয় নদীর জলে তলিয়ে গেল যুবক

The young man drowned in the water of Ajay river when he came to bathe on Raspurnima

The Truth Of Bengal : অন্যান্য বছরের মতো রাধাগোপীনাথের রাসযাত্রা উপলক্ষে আজ সোমবার ভীমগড় অজয় ব্রীজ সংলগ্ন অজয় ঘাটে হাজারো পুন্যার্থী স্নান করতে আসেন। আজ সোমবার বীরভূম জেলার খয়রাশোল থানার কেন্দ্রগড়িয়া পঞ্চায়েত এলাকার অজয় নদীতে|

পশ্চিমবর্ধমান জেলার উখড়া সারদা পল্লীর চারজন বাসিন্দা সকাল সাতটার সময় অজয় নদীতে স্নান করতে নামলে চারজনই অজয় নদের জলে তলিয়ে যায়।

উপস্থিত অন্যান্য পূন্যার্থীরা ও স্থানীয়রা তিনজনকে জল থেকে তুললেও মৃদুল বার্ণওয়াল নামে ১৪ বছরের যুবক অজয়ের জলে তলিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার কাজে নামলেও সকাল দশটা পর্য্যন্ত উদ্ধার হয়নি অজয় নদীর জলে তলিয়ে যাওয়া যুবক।

 

FREE ACCESS

Related Articles