দেশ

ভয়াবহ আগুনে ভস্মীভূত একের পর এক নৌকা , পুড়ে খাক ৩০ কোটির সম্পত্তি

One boat after another destroyed in the terrible fire, property worth 30 crores was burnt

The Truth Of Bengal : মাঝ রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত একের পর এক নৌকা । অধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি বন্দরের একটি নৌকাতে হঠাৎ আগুন লাগে । সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা একাধিক নৌকায় । রাত ১১ টা নাগাদ এই আগুনে ঝলসে যায় একাধিক নৌকাতে থাকা বিপুল পরিমাণ মাছ । প্রআয় ৩০ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে নৌকাটায় ছিল গ্যাসের সিলিন্ডার । তার  বিস্ফোরণের ফলেই এই ঘটনা ঘটেছে । রাতভর আগুন নেভানোর কাজ চালায় দমকল বাহিনী। গোটা এলাকা ধোঁয়িয়  ঢেকে গিয়েছে । সতর্কতার জন্য বন্দরের চারপাশ ফাঁকা করে দেওয়া হয় । পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে , নোঙর করা নৌকায় চলছিল পার্টি ।

সেই পার্টি চলার সময়্ই এই দুর্ঘটনা ঘটে। তার পর আগুন ছড়খয় পর পর নৌকা গুলোতে । তবে কোনো মানুষের হতাহতের খবর নেই । তবে নৌকায় থাকা মাছ গুলো উদ্ধার করতে পারেনি দমকল । আশপাশের মানুষের মধ্যে এখনও আতঙ্ক রয়েছে । আতঙ্ক রয়েছে মৎসজীবীদের মধ্যেও।

FREE ACCESS

Related Articles