ভারতের মাঠে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়, মোদির হাত থেকে নিলেন ট্রফি
Australia won the World Cup in India, took the trophy from Modi's hand

The Truth Of Bengal : দীর্ঘ কুড়ি বছর পর সুযোগ এসেছিল বদলা নেওয়ার। বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত অস্ট্রেলিয়া। এমনকি দেশের মাটিতে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির নামের স্টেডিয়ামে টক্কর হয়েছে দুই দলের। কিন্তু ভারতের বদলে ট্রফি গেল অস্ট্রেলিয়ার হাতে। আর সেই ট্রফি তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে।
ভারতের হার নিশ্চিত যখন দেখছে এক লক্ষ বত্রিশ হাজার দর্শক তখনই ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে গ্যালারি। ভারতীয় সমর্থকেরা। এদিকে খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গ্যালারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশেই বসে ছিলেন তিনি। খেলা শেষে যখন প্যাট কমেন্টসকে ট্রফি তুলে দেওয়া হবে তখনই সঞ্চালক রবি শাস্ত্রে প্রধানমন্ত্রী কে সেখানে আসার নিমন্ত্রণ জানিয়েছিলেন।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস। মোদির সাথে একই মঞ্চে ওঠার পর বেশ খানিকটা হইল ওর করেন তারা। হ্যান্ডশেক করেন। তারপরে ট্রফি তুলে দেন কামিন্সের হাতে। সাধারণত আইসিসির সভাপতি ট্রফি তুলে দেয় না জয়ী অধিনায়কের হাতে। তবে এক্ষেত্রে হল মোদি, রিচার্ডের হাত থেকে ট্রফি নিলেন কামিন্স।
FREE ACCESS






