হারল মেসির আর্জেন্টিনা, হাড্ডাহাড্ডি লড়াইয়ে উরুগুয়ে
Lose Messi's Argentina, Uruguay in a tight fight

The Truth Of Bengal : ঠিক যেন চোখে চোখ রেখে লড়াই । হাড্ডাহাড্ডি লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করল উরুগুয়ে। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে করল ব্যবধান দ্বিগুণ। প্রায় এক মাস প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলা লিওনেল মেসি মাঝে মধ্যে ঝলক দেখালেন বটে, কিন্তু পারলেন না দলকে বাঁচাতে।এর আগে দীর্ঘদিন চোটে কাবু ছিলেন মেসি । তার পর কয়েকটা ম্যআচ খেললেও সেভাবে খেলেননি । তাই হয়তো এদিন বা পায়ের জাদু দেখাতে পারলেননা । কাতার বিশ্বকাপ জয়ের পর এই প্রথম হারের তেতো স্বাদ পেল স্কালোনির দল।
২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। রোনালদ আরাউহো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ডারউইন নুনেস। লা বোম্বনেরা স্টেডিয়ামের এই ম্যাচে শুরু থেকেই বল নিজেদের দখলে রেখে আর্জেন্টিনা খেলা এগিয়ে নিয়ে গেলেও সেভাবে কাজের কাজ করতে পারেননি তারা। ম্যাচে কোনো গোলই করতে পারেনি তারা । তবে প্রথমার্ধে দুই দলই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। হাড্ডাহাড্ডি লড়াই হলেও এগোতে পারেনি কেউ ।
তবে বিরতির আগে বেশ সুযোগ পায় উরুগুয়ে । সেই সুযোগ পাওয়ার পর একটি সুযোগ পেয়ে দুর্দান্ত কাজে লাগিয়েছেন উরুগুয়ের ডিফেন্ডার রোনালদ আরাউহো। দ্বিতীয়ার্ধে আনহেল দি মারিয়া, লাউতারো মার্তিনেসদের মাঠে নামিয়ে খেলার গতি বাড়ায় আর্জেন্টিনা। কিন্তু কিছুতেই কোন কাজে আসছিল না। মিলছিল না সমতায় ফেরানো গোল। এদিকে রক্ষণ আগলে রেখে ব্যবধান বাড়ানোর সুযোগ খুঁজছিল মার্সেলো বিয়েলসার দল। সেই সুযোগও কাজে লাগায় ৮৭ মিনিটে। বল পেয়ে বক্সে ঢুকে দারুণ কোনাকুনি শটে উরুগুয়ের জয় নিশ্চিত করে দারউন নুনেজ ।
FREE ACCESS






